ফরিদপুরের একটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত, কাল পশু কোরবানি
ফরিদপুরের সদরপুরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে আগাম এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এলাকার অন্যরা দেশের প্রচলিত নিয়মে সারাদেশের সঙ্গে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন। দরবার শরিফ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে। এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে পশু কোরবানি করা হবে।’ বিষয়টি
ফরিদপুরের সদরপুরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে আগাম এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এলাকার অন্যরা দেশের প্রচলিত নিয়মে সারাদেশের সঙ্গে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।
দরবার শরিফ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে। এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে পশু কোরবানি করা হবে।’
বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন জাগো নিউজকে বলেন, ‘ঈদের জামাতকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সাদা পোশাকে দায়িত্ব পালন করে পুলিশ।’
এন কে বি নয়ন/এসআর/এমএস
What's Your Reaction?