ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় মোহাম্মদ মিজানুর রহমান বাবু নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তিনি নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরকান্দা বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন মিজানুর রহমান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে মিরাকান্দা গ্রামের মো. লিয়াকত আলী (৫৫) সেখানে এসে তুচ্ছ ঘটনায় তার ওপর অতর্কিত হামলা চালান। লিয়াকত আলী একটি কাঠের বাটাম দিয়ে মিজানুরের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, অভিযুক্ত লিয়াকত আলী হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, মিজানুর রহমান অশালীন ভাষায় গালাগালি

ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় মোহাম্মদ মিজানুর রহমান বাবু নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই সাংবাদিক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তিনি নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরকান্দা বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন মিজানুর রহমান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে মিরাকান্দা গ্রামের মো. লিয়াকত আলী (৫৫) সেখানে এসে তুচ্ছ ঘটনায় তার ওপর অতর্কিত হামলা চালান। লিয়াকত আলী একটি কাঠের বাটাম দিয়ে মিজানুরের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত লিয়াকত আলী হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, মিজানুর রহমান অশালীন ভাষায় গালাগালি করায় কেবল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে, কোনো আঘাত করা হয়নি।

এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow