ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো- রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৯ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।  মৃত শিশুদের জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। এছাড়া মাদারীপুরে ৩ জন, রাজবাড়ীতে ৩ জন এবং মাগুরা ও যশোরে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২

ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো- রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৯ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।  মৃত শিশুদের জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। এছাড়া মাদারীপুরে ৩ জন, রাজবাড়ীতে ৩ জন এবং মাগুরা ও যশোরে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে জেলার এই দুটি হাসপাতালে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন (নতুন ১৮, পুরাতন ৬৩) এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৮ জন (নতুন ১২, পুরাতন ৩৬) রোগী ভর্তি আছে। বিপরীতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ জন রোগী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow