ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের বেসরকারিভাবে বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বড় ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এগারো দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আল্লামা শাহ্ আকরাম আলী। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, শামা ওবায়েদ তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১টার দিকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। তবে পোস্টাল ব্যালটের ভোট এখন কাস্টিং হয়নি।নির্বাচন কমিশনের হিসেবে শামা ওবায়েদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএন

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের বেসরকারিভাবে বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বড় ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এগারো দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আল্লামা শাহ্ আকরাম আলী।

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, শামা ওবায়েদ তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১টার দিকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। তবে পোস্টাল ব্যালটের ভোট এখন কাস্টিং হয়নি।

নির্বাচন কমিশনের হিসেবে শামা ওবায়েদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা। কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় কাজ করে আসছিলেন তিনি। তবে এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow