ফলতায় পুনর্নির্বাচন: মাঠে নেই তৃণমূল, লড়াইয়ে বিজেপি-বামফ্রন্ট

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল থেকেই প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোটের নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ফলতা বিধানসভা কেন্দ্র। সেখানে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য। এ ছাড়া প্রায় প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৫টি কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ফলতার পুনর্নির্বাচনের দুদিন আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে ময়দানে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি ও কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক। উ

ফলতায় পুনর্নির্বাচন: মাঠে নেই তৃণমূল, লড়াইয়ে বিজেপি-বামফ্রন্ট

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল থেকেই প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

ভোটের নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ফলতা বিধানসভা কেন্দ্র। সেখানে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য। এ ছাড়া প্রায় প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৫টি কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে ফলতার পুনর্নির্বাচনের দুদিন আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে ময়দানে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি ও কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ইভিএমে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। শুধু তৃণমূল প্রার্থীর বোতামটি ফাঁকা রেখে বাদবাকি সব বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি বুথের সিসিটিভি ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া এবং ওয়েবকাস্টিংয়ের ফুটেজ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে ৬০টি বুথে ইভিএম টেম্পারিং বা কারচুপির প্রমাণ মেলে।

নির্বাচন কমিশনের তৎকালীন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্বয়ং এলাকা পরিদর্শন করেন এবং এই নজিরবিহীন কারচুপির সত্যতা পান। এর পর নির্বাচন কমিশন পুরো ফলতা কেন্দ্রের নির্বাচন বাতিল করে সব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ জারি করে। আগামী ২৪ মে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow