ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহরিয়ার হোসেন শিহাব (১৭)। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। শিহাবের এই সাফল্যের খবর প্রকাশের পর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের আবহ। প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে যুক্ত হয়েছে ছেলের কৃতিত্বের খবর। নিহত শাহরিয়ার হোসেন শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গাজীর বাড়ির মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। শিহাব ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এক ভাই ও দুই বোনের মধ্যে শিহাব ছিলেন সবার বড়। পরিবার সূত্রে জানা গেছে, ছোট চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন শিহাব। চাচার বৌভাতের দিন গত ৮ জুলাই দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে ওঠেন তিনি। এ সময় ভেজা কাপড় রোদে শুকাতে ছাদের কার্নিশে দেওয়ার সময় ডেকোরেশনের জ

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহরিয়ার হোসেন শিহাব (১৭)। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।

শিহাবের এই সাফল্যের খবর প্রকাশের পর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের আবহ। প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে যুক্ত হয়েছে ছেলের কৃতিত্বের খবর।

নিহত শাহরিয়ার হোসেন শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গাজীর বাড়ির মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

শিহাব ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এক ভাই ও দুই বোনের মধ্যে শিহাব ছিলেন সবার বড়।

পরিবার সূত্রে জানা গেছে, ছোট চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন শিহাব। চাচার বৌভাতের দিন গত ৮ জুলাই দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে ওঠেন তিনি।

এ সময় ভেজা কাপড় রোদে শুকাতে ছাদের কার্নিশে দেওয়ার সময় ডেকোরেশনের জন্য টাঙানো মরিচবাতির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিহাব। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শিহাবের চাচা জিয়াউল হক বলেন, ‘শিহাব খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু ফল প্রকাশের দুই দিন আগেই ছোট চাচার বৌভাতের অনুষ্ঠানের দিন দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। আজ তার গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবর আমাদের মধ্যে তাকে হারানোর শোক আরও গভীর করে তুলেছে। সে বেঁচে থাকলে তার এই সাফল্যে আমাদের আনন্দের সীমা থাকত না। শিহাবকে হারানোর কষ্ট কোনোভাবেই পূরণ হওয়ার নয়।’

শিহাবের আরেক চাচা তাজুল ইসলাম বলেন, চাকরির সুবাদে শিহাবের বাবা-মা সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। ছোট চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। বাবা-মায়ের একমাত্র ছেলে শিহাবের আরও দুই ছোট বোন রয়েছে। তার এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। তার এমন ফলাফলেও আজ পরিবারে কোনো আনন্দ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে শিহাবের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর মধ্যে সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি গভীর শোকে মুহ্যমান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এ কঠিন সময়ে তাদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, শিহাবের মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা ও সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow