ফল পুনর্গণনায় পাল্টে গেল চিত্র, পাঁচ বছর পর নতুন মেয়র

২০২১ সালের নির্বাচনে ঘোষিত ফলাফলের পাঁচ বছর পর পুনর্গণনায় পাল্টে গেল চিত্র। আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনা করে স্বতন্ত্র প্রার্থী মো. সুহেল আমীনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্বাচন কমিশনও সংশোধিত গেজেট প্রকাশ করেছে, ফলে কানাইঘাট পৌরসভা পেল নতুন মেয়র। জানা গেছে, ২০২১ সালের নির্বাচনে ১৪৬ ভোটে লুৎফর রহমানকে বিজয়ী ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে পুনর্গণনায় মো. সুহেল আমীন ৬৮৪ ভোটে এগিয়ে থাকেন। ফলে গত ৭ জানুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে এবং সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। এ নির্দেশনার পর ২৯ মার্চের গেজেট সংশোধন করে সেখানে সুহেল আমীনের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা গেজেটে উল্লেখ করা হয়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীকে নির্বাচন করেছিলেন। লুৎফর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং গত আগস্টে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ফল পুনর্গণনায় পাল্টে গেল চিত্র, পাঁচ বছর পর নতুন মেয়র

২০২১ সালের নির্বাচনে ঘোষিত ফলাফলের পাঁচ বছর পর পুনর্গণনায় পাল্টে গেল চিত্র। আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনা করে স্বতন্ত্র প্রার্থী মো. সুহেল আমীনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্বাচন কমিশনও সংশোধিত গেজেট প্রকাশ করেছে, ফলে কানাইঘাট পৌরসভা পেল নতুন মেয়র।

জানা গেছে, ২০২১ সালের নির্বাচনে ১৪৬ ভোটে লুৎফর রহমানকে বিজয়ী ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে পুনর্গণনায় মো. সুহেল আমীন ৬৮৪ ভোটে এগিয়ে থাকেন। ফলে গত ৭ জানুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে এবং সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়।

এ নির্দেশনার পর ২৯ মার্চের গেজেট সংশোধন করে সেখানে সুহেল আমীনের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা গেজেটে উল্লেখ করা হয়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীকে নির্বাচন করেছিলেন।

লুৎফর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং গত আগস্টে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow