ফল-সবজি জীবাণুমুক্তকরণে চালু হলো ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গাবতলীতে অবস্থিত এ প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১২ টন সবজি ও ফল জীবাণুমুক্ত এবং প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আমকে ফলমাছি ও অন্যান্য কোয়ারেন্টাইন ঝুঁকি থেকে মুক্ত করে কঠোর আমদানি নীতির দেশগুলোতে রপ্তানির সুযোগ তৈরি হবে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা বাষ্প-তাপ শোধন হলো এমন একটি প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ফলকে নিয়ন্ত্রিতভাবে উত্তপ্ত করা হয়। এর ফলে ফলের ভেতরে থাকা ফলমাছির ডিম, লার্ভা এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতিতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। ফলে এটি পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি প্রযুক্তি। বিএডিসির কর্মকর্তারা জানান, গাবতলীর প্ল্যান্টে প্রতি ব্যাচে প্রায় তিন টন আম বা অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা যাবে। ট্রিটমেন্ট শেষে ফল ও সবজি ৩০ মিনিট পানি দিয়ে ধুয়ে শুকানো হবে। এত

ফল-সবজি জীবাণুমুক্তকরণে চালু হলো ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

গাবতলীতে অবস্থিত এ প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১২ টন সবজি ও ফল জীবাণুমুক্ত এবং প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আমকে ফলমাছি ও অন্যান্য কোয়ারেন্টাইন ঝুঁকি থেকে মুক্ত করে কঠোর আমদানি নীতির দেশগুলোতে রপ্তানির সুযোগ তৈরি হবে।

jagonews24

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা বাষ্প-তাপ শোধন হলো এমন একটি প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ফলকে নিয়ন্ত্রিতভাবে উত্তপ্ত করা হয়। এর ফলে ফলের ভেতরে থাকা ফলমাছির ডিম, লার্ভা এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতিতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। ফলে এটি পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি প্রযুক্তি।

বিএডিসির কর্মকর্তারা জানান, গাবতলীর প্ল্যান্টে প্রতি ব্যাচে প্রায় তিন টন আম বা অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা যাবে। ট্রিটমেন্ট শেষে ফল ও সবজি ৩০ মিনিট পানি দিয়ে ধুয়ে শুকানো হবে। এতে ফলের রং উজ্জ্বল হবে, গুণগত মান বজায় থাকবে এবং সংরক্ষণকাল ৮ থেকে ১০ দিন পর্যন্ত বাড়বে।

jagonews24

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় তিন টন আমের ভ্যাপার হিট ট্রিটমেন্ট সম্পন্ন হয়েছে। পাশাপাশি কমলা, মাল্টা, লেবু, বরই, লিচু, আনারস, পেয়ারা, ড্রাগন ফল এবং আলু, টমেটো, শসা, কুমড়াসহ বিভিন্ন সবজির ওপরও এ প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে।

এনএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow