ফাইনাল হেরে চেলসির ট্রলের শিকার আর্সেনাল
স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হলো না আর্সেনালের। টাইব্রেকারে টাইব্রেকারে পিএসজির কাছে হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের স্কোর ছিল ১-১ সমতায়। এই জয়ের মাধ্যমে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো। অন্যদিকে আর্সেনাল দীর্ঘ ২০ বছর পর ফাইনালে ওঠার পরও প্রথমবারের মতো এই ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ করল। ফাইনাল শেষ হতেই সুযোগটি হাতছাড়া করেনি আর্সেনালের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসি। পিএসজির শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়াম ট্যুরের প্রচারণা পোস্ট করে তারা, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিকে বিশেষভাবে তুলে ধরা হয়। পোস্টের ক্যাপশনে চেলসি লিখেছিল, ‘লন্ডনের ট্রফির ঠিকানায় ঘুরে আসুন। এখনই স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়াম ট্যুর বুক করুন।’ লন্ডনের একমাত্র ক্লাব হিসেবে চেলসিই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। ২০১২ ও ২০২১ মৌসুমে জিতছিল চেলসি। তবে আর্সেনাল এখনও সেই সাফল্যের দেখা পায়নি। দুই ক্লাবের বৈরিতা বহু পুরোনো। ১২১ বছরের ইতিহাসে তারা দুই শতাধিকের বেশি ম্যাচে মুখোমুখি হয়েছে। এমনকি ২০১৯ সালের ইউরোপা লিগ ফাইনালেও চেলস
স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হলো না আর্সেনালের। টাইব্রেকারে টাইব্রেকারে পিএসজির কাছে হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের স্কোর ছিল ১-১ সমতায়।
এই জয়ের মাধ্যমে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো। অন্যদিকে আর্সেনাল দীর্ঘ ২০ বছর পর ফাইনালে ওঠার পরও প্রথমবারের মতো এই ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ করল।
ফাইনাল শেষ হতেই সুযোগটি হাতছাড়া করেনি আর্সেনালের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসি। পিএসজির শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়াম ট্যুরের প্রচারণা পোস্ট করে তারা, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিকে বিশেষভাবে তুলে ধরা হয়।
পোস্টের ক্যাপশনে চেলসি লিখেছিল, ‘লন্ডনের ট্রফির ঠিকানায় ঘুরে আসুন। এখনই স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়াম ট্যুর বুক করুন।’
লন্ডনের একমাত্র ক্লাব হিসেবে চেলসিই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। ২০১২ ও ২০২১ মৌসুমে জিতছিল চেলসি। তবে আর্সেনাল এখনও সেই সাফল্যের দেখা পায়নি।
দুই ক্লাবের বৈরিতা বহু পুরোনো। ১২১ বছরের ইতিহাসে তারা দুই শতাধিকের বেশি ম্যাচে মুখোমুখি হয়েছে। এমনকি ২০১৯ সালের ইউরোপা লিগ ফাইনালেও চেলসির কাছে হেরেছিল আর্সেনাল।
তবে কিছুক্ষণ পর সুর নরম করে আরেকটি বার্তাও দেয় চেলসি। তারা প্রিমিয়ার লিগ জয়ের জন্য আর্সেনালকে অভিনন্দন জানায় এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুর্দান্ত যাত্রারও প্রশংসা করে।
মজার ছলে চেলসি আরও লেখে, ‘আগের পোস্টের জন্য সম্ভবত আমাদের আরেকটা লাল কার্ড প্রাপ্য!’
আইএন
What's Your Reaction?