ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন। এছাড়া পরিচালক (ফাইন্যান্স) নির্বাচিত হছেন মো. আলাউদ্দিন চৌধুরী। ৩৩টি পদের মধ্যে দেশের চারটি বিভাগীয় অঞ্চল থেকে এর আগেই ৩১ জন নির্বাচিত হন। বাকি ওই দুই পদে ভোটগ্রহণ হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসার কারা কনভেনশন সেন্টারে ভোটগ্রহণ হয়। এর মাধ্যমে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হলো। আরও পড়ুন যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকা থেকে অবসরে যাওয়া কর্মকর্তা বাদ বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারাদেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছেন। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাসিব সরকার। এনএইচ/কেএসআর
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন।
এছাড়া পরিচালক (ফাইন্যান্স) নির্বাচিত হছেন মো. আলাউদ্দিন চৌধুরী। ৩৩টি পদের মধ্যে দেশের চারটি বিভাগীয় অঞ্চল থেকে এর আগেই ৩১ জন নির্বাচিত হন। বাকি ওই দুই পদে ভোটগ্রহণ হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসার কারা কনভেনশন সেন্টারে ভোটগ্রহণ হয়। এর মাধ্যমে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হলো।
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারাদেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছেন। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাসিব সরকার।
এনএইচ/কেএসআর
What's Your Reaction?
