ফিটনেস পরীক্ষায় পাশ, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পথে রয়েছেন শরিফুল ইসলাম। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে জায়গা না পেলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় এই বাঁহাতি পেসার। গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর চলতি আগস্টের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি। তবে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে। চোট কাটিয়ে ফেরার পর শরিফুলের ফিটনেস নিয়ে ছিল বাড়তি নজর। গতকাল ১০ আগস্ট ফিটনেস পরীক্ষা দেন এই পেসার। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে। ফিটনেস পরীক্ষায় পাস করায় এখন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে শরিফুলকে দলে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। শেষ টেস্টের আগে দলের পেস বোলিং আক্রমণে বাড়তি বিকল্প হিসেবেও কাজে আসতে পারেন শরিফুল। বাংল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পথে রয়েছেন শরিফুল ইসলাম। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে জায়গা না পেলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় এই বাঁহাতি পেসার।
গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর চলতি আগস্টের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি। তবে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।
চোট কাটিয়ে ফেরার পর শরিফুলের ফিটনেস নিয়ে ছিল বাড়তি নজর। গতকাল ১০ আগস্ট ফিটনেস পরীক্ষা দেন এই পেসার। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।
ফিটনেস পরীক্ষায় পাস করায় এখন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে শরিফুলকে দলে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। শেষ টেস্টের আগে দলের পেস বোলিং আক্রমণে বাড়তি বিকল্প হিসেবেও কাজে আসতে পারেন শরিফুল।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
এসকেডি/আইএন
What's Your Reaction?