ফিনল্যান্ডের জালে এক হালি গোল দিলো জার্মানি
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে উড়িয়ে দিয়েছে জার্মানি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউলিয়ান নাগেলসম্যানের দল। তবে এই জয়ের মাঝেও দুশ্চিন্তা রয়েছে ডেনিজ উনডাফের চোট নিয়ে। যিনি কিনা ম্যাচে করেছিলেন জোড়া গোল। রোববার রাতে ম্যাভে অ্যারেনায় ডেভিস উনডাফের জোড়া গোলে এই জয় পেয়েছে জার্মানি। বাকি দুটি গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও জামাল মুসিয়ালা। প্রথমার্ধের ৩৪ নিজের ও দলের প্রথম গোলটি করেন উনডাফ। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে করেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। তবে দ্বিতীয় গোল করার সময় তিনি আঘাত পান। পরবর্তীতে তাকে চার মিনিটের মধ্যেই তুলে ফেলা হয় মাঠ থেকে। ৪৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে ফ্লোরিয়ান উইর্টজের পা থেকে। আর ৬৩ মিনিটে চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয়। যার মধ্যে ১২টিই ছিল লক্ষ্যে। আর ফিনল্যান্ড সাত শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মানি। আগামী
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে উড়িয়ে দিয়েছে জার্মানি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউলিয়ান নাগেলসম্যানের দল। তবে এই জয়ের মাঝেও দুশ্চিন্তা রয়েছে ডেনিজ উনডাফের চোট নিয়ে। যিনি কিনা ম্যাচে করেছিলেন জোড়া গোল।
রোববার রাতে ম্যাভে অ্যারেনায় ডেভিস উনডাফের জোড়া গোলে এই জয় পেয়েছে জার্মানি। বাকি দুটি গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও জামাল মুসিয়ালা।
প্রথমার্ধের ৩৪ নিজের ও দলের প্রথম গোলটি করেন উনডাফ। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে করেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। তবে দ্বিতীয় গোল করার সময় তিনি আঘাত পান। পরবর্তীতে তাকে চার মিনিটের মধ্যেই তুলে ফেলা হয় মাঠ থেকে।
৪৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে ফ্লোরিয়ান উইর্টজের পা থেকে। আর ৬৩ মিনিটে চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয়। যার মধ্যে ১২টিই ছিল লক্ষ্যে। আর ফিনল্যান্ড সাত শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মানি।
আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউলিয়ান নাগেলসমানের দল।
আইএন
What's Your Reaction?