ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার অভিশাপ ভাঙতে পারলেন না মেসিরা

২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি অদ্ভুত ইতিহাসের অংশ হয়ে গেল আলবিসেলেস্তেরা। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল হিসেবে আর্জেন্টিনা ৩২ বছরের পুরোনো ‘র‍্যাঙ্কিং কার্স’ও ভাঙতে ব্যর্থ হয়েছে। ফুটবলে বহু কুসংস্কার ও পরিসংখ্যানভিত্তিক ‘অভিশাপের’ গল্প আছে। তার মধ্যে অন্যতম হলো ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বিশ্বকাপ জিততে না পারার প্রবণতা। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর সময় শীর্ষে থাকা কোনো দলই শিরোপা জিততে পারেনি। এবারও সেই ধারাই বজায় থাকলো। ১৯৯৪ সালে বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল জার্মানি, ১৯৯৮ সালে ব্রাজিল, ২০০২ সালে ফ্রান্স, ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ সালে ব্রাজিল, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে ব্রাজিল। প্রত্যেকেই শেষ পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০২৬ সালে সেই তালিকায় যোগ হলো আর্জেন্টিনার নামও। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্ব

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার অভিশাপ ভাঙতে পারলেন না মেসিরা

২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি অদ্ভুত ইতিহাসের অংশ হয়ে গেল আলবিসেলেস্তেরা। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল হিসেবে আর্জেন্টিনা ৩২ বছরের পুরোনো ‘র‍্যাঙ্কিং কার্স’ও ভাঙতে ব্যর্থ হয়েছে।

ফুটবলে বহু কুসংস্কার ও পরিসংখ্যানভিত্তিক ‘অভিশাপের’ গল্প আছে। তার মধ্যে অন্যতম হলো ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বিশ্বকাপ জিততে না পারার প্রবণতা। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর সময় শীর্ষে থাকা কোনো দলই শিরোপা জিততে পারেনি। এবারও সেই ধারাই বজায় থাকলো।

১৯৯৪ সালে বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল জার্মানি, ১৯৯৮ সালে ব্রাজিল, ২০০২ সালে ফ্রান্স, ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ সালে ব্রাজিল, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে ব্রাজিল। প্রত্যেকেই শেষ পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০২৬ সালে সেই তালিকায় যোগ হলো আর্জেন্টিনার নামও।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু নিউ জার্সিতে ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। একই সঙ্গে অটুট থাকে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত পরিসংখ্যানগুলোর একটি।

আর্জেন্টিনার জন্য এটি ছিল দ্বিগুণ হতাশার। একদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ হাতছাড়া হয়েছে, অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের দীর্ঘদিনের ব্যর্থতার ধারাও তারা শেষ করতে পারেনি।

ফাইনালের আগে এই পরিসংখ্যান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। অনেকেই বিশ্বাস করেছিলেন, কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির আর্জেন্টিনাই হয়তো অবশেষে এই ‘র‍্যাঙ্কিং কার্স’ ভাঙবে। কিন্তু শেষ পর্যন্ত স্পেনের দৃঢ় রক্ষণ এবং অতিরিক্ত সময়ে করা একমাত্র গোল আর্জেন্টিনার সব আশা শেষ করে দেয়।

ফলে বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অদ্ভুত পরিসংখ্যান অক্ষত রইলো। ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপ শুরু করলে সেই দলের শিরোপা জেতা যেন এখনও অধরাই।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow