ফিলিস্তিনের প্রতি সংহতির প্রশংসা, স্পেনকে অভিনন্দন জানালো ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক বার্তায় তারা স্পেনের জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়কে অভিনন্দন জানান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন। স্পেনের জনগণ ও সরকারের আনন্দই ইরানের জনগণ ও সরকারের আনন্দ। তিনি আরও লেখেন, বিশ্বকাপে স্পেন জাতীয় ফুটবল দলের সাফল্য এবং প্রাপ্য শিরোপা জয়ের জন্য আমি স্পেনের জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পেনের পার্লামেন্টের স্পিকার ও দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে স্পেনের সাফল্যের প্রশংসা করেন তিনি। ঘালিবাফ বলেন, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণের হৃদয়ই আনন্দে ভরিয়ে দেয়নি বরং বিশ্বের বহু স্বাধীনতা ও ন্যায়বিচারপ্রেমী জাতির মনেও আনন্দের সঞ্চার করেছে।তিনি ফিলিস্তিনি জ

ফিলিস্তিনের প্রতি সংহতির প্রশংসা, স্পেনকে অভিনন্দন জানালো ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক বার্তায় তারা স্পেনের জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়কে অভিনন্দন জানান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন। স্পেনের জনগণ ও সরকারের আনন্দই ইরানের জনগণ ও সরকারের আনন্দ।

তিনি আরও লেখেন, বিশ্বকাপে স্পেন জাতীয় ফুটবল দলের সাফল্য এবং প্রাপ্য শিরোপা জয়ের জন্য আমি স্পেনের জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পেনের পার্লামেন্টের স্পিকার ও দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে স্পেনের সাফল্যের প্রশংসা করেন তিনি।

ঘালিবাফ বলেন, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণের হৃদয়ই আনন্দে ভরিয়ে দেয়নি বরং বিশ্বের বহু স্বাধীনতা ও ন্যায়বিচারপ্রেমী জাতির মনেও আনন্দের সঞ্চার করেছে।
তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য স্পেন সরকার ও জাতীয় ফুটবল দলকে ধন্যবাদও জানান।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো টুর্নামেন্টে দলটি দুর্দান্ত নৈপুণ্য দেখায় এবং মাত্র একটি গোল হজম করেই শিরোপা জয় করে।

বিশ্বকাপ জয়ের পর নিউইয়র্কের টাইমস স্কয়ারে স্পেনের সমর্থকদের ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। এ ঘটনায় ফিলিস্তিনি কর্মকর্তারা স্পেন জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: ইরনা

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow