ফিলিস্তিনে দখলদারি শেষ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: মিশর
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির অবসান না হলে দেশটির সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। এক ভাষণে তিনি এই কড়া বার্তা দেন। সিসি বলেন, একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না। শসরের প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ফিলিস্তিনিদের ওপর চলা অবিচার ও আগ্রাসনের অবসান ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত অধিকার খর্ব করা হবে, ততক্ষণ টেকসই শান্তি সম্ভব নয়। অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই সবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আরও পড়ুন ‘দি অক্টাগন’ / বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর উদ্বোধন করলো মিশর মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে একটি বিশদ শান্তিচুক্তি জরুরি বলে মনে করেন আল-সিসি। ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সই করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিন সংকটের সুষ্ঠু সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানান সিসি। ভাষণে আল-সিসি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রতি সবার সমর্থন বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য,
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির অবসান না হলে দেশটির সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। এক ভাষণে তিনি এই কড়া বার্তা দেন। সিসি বলেন, একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না।
শসরের প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ফিলিস্তিনিদের ওপর চলা অবিচার ও আগ্রাসনের অবসান ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত অধিকার খর্ব করা হবে, ততক্ষণ টেকসই শান্তি সম্ভব নয়। অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই সবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে একটি বিশদ শান্তিচুক্তি জরুরি বলে মনে করেন আল-সিসি। ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সই করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিন সংকটের সুষ্ঠু সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানান সিসি।
ভাষণে আল-সিসি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রতি সবার সমর্থন বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, ওই যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংঘাত বন্ধ করে এ অঞ্চলের মানুষের জন্য স্থিতিশীল ও সমৃদ্ধ জীবনের সুযোগ তৈরির তাগিদ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
What's Your Reaction?
