ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ ১০ জন আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় উপজেলার পৌর সদর এলাকার পন্থিছিলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিব, ইকবাল, মঞ্জুর নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি স্থানীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় মাঠের ভেতরেই এক পক্ষ অপর পক্ষকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আলাউদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে অগ্রসর হলে মাসুমের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। পন্থিছিলা ওয়ার্ড

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ ১০ জন আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় উপজেলার পৌর সদর এলাকার পন্থিছিলায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিব, ইকবাল, মঞ্জুর নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি স্থানীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় মাঠের ভেতরেই এক পক্ষ অপর পক্ষকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই জেরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আলাউদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে অগ্রসর হলে মাসুমের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow