ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নড়াইলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী উপজেলার মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) সদর উপজেলার ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার (২ জুলাই) দুই গ্রামের শিশুরা আবারও বিরোধে জড়িয়ে পড়ে। সে সময় মোস্তফা কাজীসহ স্থানীয় কয়েকজন মুরুব্বি এগিয়ে গিয়ে শিশুদের মারামারি থামিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এরই জেরে শুক্রবার বিকেলে মোস্তফা কাজী ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে রেখে পুনরায় হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের কয়েকজন যুবক তার ওপর আচমকা হামলা চালান। তারা মোস্তফা কাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গে
নড়াইলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী উপজেলার মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) সদর উপজেলার ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার (২ জুলাই) দুই গ্রামের শিশুরা আবারও বিরোধে জড়িয়ে পড়ে। সে সময় মোস্তফা কাজীসহ স্থানীয় কয়েকজন মুরুব্বি এগিয়ে গিয়ে শিশুদের মারামারি থামিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এরই জেরে শুক্রবার বিকেলে মোস্তফা কাজী ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে রেখে পুনরায় হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের কয়েকজন যুবক তার ওপর আচমকা হামলা চালান। তারা মোস্তফা কাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোস্তফা কাজী নামে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের খেলার বিরোধের জেরে মোস্তফা কাজী নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভদ্রবিলা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।