ফুটবল নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক যুবককে ঘুসি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন হাসিবুলকে ঘুসি মারেন। এতে তার নাকে গুরুতর আঘাত লাগে।
পরে স্বজনরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসক জানান, আঘাতে হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকায় প্রভাব খাটিয়ে চলেন। তাদের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম এসেছে। এছাড়া অভিযুক্ত শুভ হোসেনের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদকসেবনের অভিযোগও রয়েছে বলে দাবি করেন কয়েকজন বাসিন্দা।
তবে এসব অভ

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান বলেন, বিষয়টি আমাদের জানানো হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।