‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল মিলবে না কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থা সুশৃঙ্খল করতে বিশেষ ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে না। বুধবার (১ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। পরবর্তীতে জেলার ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পেজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড পেতে আবেদনকারীকে মূল জাতীয় পরিচয়পত্র (NID), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি ও সচল মোবাইল নম্বর প্রদর্শন করতে হবে। অন্য জেলা থেকে এসে যারা কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত বা বসবাস করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ব্যবসা-বাণিজ্য শাখা’ থেকে কার্ড নিতে হবে। অন্যান্য উপজেলায় অবস্থানরত বহিরাগতদের সংশ্লিষ্ট ইউএনও অফিস থেকে কার্ড সংগ্রহের পরামর্

‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল মিলবে না কিশোরগঞ্জে
কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থা সুশৃঙ্খল করতে বিশেষ ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে না। বুধবার (১ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। পরবর্তীতে জেলার ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পেজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড পেতে আবেদনকারীকে মূল জাতীয় পরিচয়পত্র (NID), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি ও সচল মোবাইল নম্বর প্রদর্শন করতে হবে। অন্য জেলা থেকে এসে যারা কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত বা বসবাস করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ব্যবসা-বাণিজ্য শাখা’ থেকে কার্ড নিতে হবে। অন্যান্য উপজেলায় অবস্থানরত বহিরাগতদের সংশ্লিষ্ট ইউএনও অফিস থেকে কার্ড সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে বাধ্যতামূলকভাবে এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে জেলার কোনো পাম্প থেকে জ্বালানি তেল পাওয়া যাবে না। জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি কোনোভাবেই অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না। কিশোরগঞ্জ শহরের মোটরসাইকেল চালক হুমায়ুন কবির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, জ্বালানি সংকট ও অনিয়ম রোধে এটি ভালো পদক্ষেপ। তবে নির্ধারিত সময়সীমা কম হওয়ায় যারা ব্যস্ত থাকেন তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ, প্রক্রিয়াটি যেন সহজ করা হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস মুঠোফোনে জানান, জেলা প্রশাসক কার্যালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত প্রাথমিক সময়সীমা থাকলেও পরবর্তীতেও কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সুষ্ঠুভাবে কার্ড বিতরণের সব প্রস্তুতি আমাদের রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow