ফুলবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের সাথে এমপি’র মতবিনিময়
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন। প্রসঙ্গক্রমে হাসপাতালে কর্মরতদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন বলেন, ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের আপন করে নিতে হবে। সকলেই যেনো সমান সেবা পায় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে কর্মরতদের মাঝে ভালো পারফরম্যান্সের জন্য বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেকের যায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি। ডা. ইসরার বারী ইশী ও ডা. তানভীর আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো বক্
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন। প্রসঙ্গক্রমে হাসপাতালে কর্মরতদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন বলেন, ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের আপন করে নিতে হবে। সকলেই যেনো সমান সেবা পায় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে কর্মরতদের মাঝে ভালো পারফরম্যান্সের জন্য বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেকের যায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
ডা. ইসরার বারী ইশী ও ডা. তানভীর আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,চর্ম বিশেষজ্ঞ ডা. শাহ আসাদুজ্জামান, ডা. সাইদুর রহমান, ডা. মো: হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জামায়াত আমীর ফজলুল হক শামীম, আসিফ ইকবাল, আইয়ুব আলী, মোছা: উম্মে হাবিবা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে সংসদ সদস্য কামরুল হাসান মিলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষ ওয়ার্ডে অসুস্থ্য রোগীদের মাঝে বিভিন্ন ফলের বক্স বিতরণ করেন ।
What's Your Reaction?