ফুলবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের নাম মুস্তাকিম (৪) এবং আব্দুল্লাহ (৬)। তারা সমপর্কে মামাতো ফুফাতো ভাই। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের চৌরঙ্গী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী নবী হোসেন জানান, শিশু আব্দুল্লাহ ক'দিন আগে তার মায়ের সাথে চৌরঙ্গী পাড় তার নানার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে দুই শিশু মিলে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুস্তাকিম স্থানীয় মোস্তফার সন্তান ও আব্দুল্লাহ ফুলবাড়িয়া ভাটিপাড়া গ্রামের মোজাম্মেল হকের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় উভয়ের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

ফুলবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের নাম মুস্তাকিম (৪) এবং আব্দুল্লাহ (৬)। তারা সমপর্কে মামাতো ফুফাতো ভাই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের চৌরঙ্গী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নবী হোসেন জানান, শিশু আব্দুল্লাহ ক'দিন আগে তার মায়ের সাথে চৌরঙ্গী পাড় তার নানার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে দুই শিশু মিলে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুস্তাকিম স্থানীয় মোস্তফার সন্তান ও আব্দুল্লাহ ফুলবাড়িয়া ভাটিপাড়া গ্রামের মোজাম্মেল হকের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় উভয়ের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow