ফুলবাড়ীর সাঁওতাল পল্লীতে নরওয়ের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন। সফরকালে তিনি স্থানীয় আদিবাসী (সাঁওতাল) জনগোষ্ঠীর জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। রোববার (৫ জুলাই) বেলা ১১টায় রাষ্ট্রদূত প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি স্থানীয় শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে নরওয়ের রাষ্ট্রদূত আলুরডাঙ্গা সাঁওতাল পল্লীর হলিক্রস চার্চ (গির্জা) পরিদর্শনে যান। সেখানে সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ ও স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গে তিনি এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন। প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণমূলক উদ্যোগের গু
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন। সফরকালে তিনি স্থানীয় আদিবাসী (সাঁওতাল) জনগোষ্ঠীর জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
রোববার (৫ জুলাই) বেলা ১১টায় রাষ্ট্রদূত প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি স্থানীয় শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে নরওয়ের রাষ্ট্রদূত আলুরডাঙ্গা সাঁওতাল পল্লীর হলিক্রস চার্চ (গির্জা) পরিদর্শনে যান। সেখানে সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ ও স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গে তিনি এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন। প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বিকেলে উপজেলার রাজারামপুর গ্রামে ‘থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভায় রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অন্তর্ভুক্তিই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। বিশেষ করে প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি স্থানীয় জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে সরকারি-বেসরকারি সমন্বয়ে এই কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ এবং থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রনি চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
What's Your Reaction?