ফুলের গল্পে কেয়া পায়েল

বর্তমান সময়ে নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন আরও একটি নাটক। ‘অবশেষে তুমি এলে’ শিরোনামের নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এতে তাকে দেখা যাবে তৌসিফ মাহবুবের বিপরীতে। নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। নির্মাতা জানান, রোমান্টিক ও পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে দেখা যাবে, বাবার রেখে যাওয়া ফুলের দোকান ঘিরে এক তরুণের স্বপ্নের গল্প। সে একদিকে ফুল ভালোবাসে, অন্যদিকে বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখে।  এদিকে অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সেই দোকানে আসে কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ।  বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াত

ফুলের গল্পে কেয়া পায়েল

বর্তমান সময়ে নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন আরও একটি নাটক। ‘অবশেষে তুমি এলে’ শিরোনামের নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এতে তাকে দেখা যাবে তৌসিফ মাহবুবের বিপরীতে।

নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। নির্মাতা জানান, রোমান্টিক ও পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে দেখা যাবে, বাবার রেখে যাওয়া ফুলের দোকান ঘিরে এক তরুণের স্বপ্নের গল্প। সে একদিকে ফুল ভালোবাসে, অন্যদিকে বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখে। 

এদিকে অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সেই দোকানে আসে কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ।

 বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। এদিকে কেয়া পায়েল বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিবারের মতো এবারও ঈদে একাধিক নাটকে এ অভিনেত্রীকে দেখা যাবে ভিন্ন সব চরিত্রে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow