ফুলের মালায় সোনাজয়ী আর্চারদের বরণ

থাইল্যান্ডে সোনা জয়ী তিন আর্চার হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ দেশে ফিরে পেলেন উষ্ণ অভ্যর্থনা। রবিবার বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু, ঐশ্বর্য ও নেওয়াজ। এই তিন সোনা জয়ীর সাথে আর্চারি দলের বাকি সদস্যরাও রোববার দেশে ফিরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম। আগামীতে আর্চাররা দেশবাসীকে সাফল্যের উচ্ছ্বাসে ভাসাবে, এ আশাবাদ জানান তিনি, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’ কম্পাউন্ড বিভাগে এর আগে সেরা সাফল্য ছিল ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও; সেবার দলগত বিভাগের

ফুলের মালায় সোনাজয়ী আর্চারদের বরণ
থাইল্যান্ডে সোনা জয়ী তিন আর্চার হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ দেশে ফিরে পেলেন উষ্ণ অভ্যর্থনা। রবিবার বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু, ঐশ্বর্য ও নেওয়াজ। এই তিন সোনা জয়ীর সাথে আর্চারি দলের বাকি সদস্যরাও রোববার দেশে ফিরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম। আগামীতে আর্চাররা দেশবাসীকে সাফল্যের উচ্ছ্বাসে ভাসাবে, এ আশাবাদ জানান তিনি, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’ কম্পাউন্ড বিভাগে এর আগে সেরা সাফল্য ছিল ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও; সেবার দলগত বিভাগের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে রুপা পেয়েছিল বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow