ফেনীতে আলোচিত জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ

ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা করা হয়। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী। এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, ‘রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকেন। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’ ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। প

ফেনীতে আলোচিত জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ

ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা করা হয়। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, ‘রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকেন। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে আলোচিত হন। সেদিন হামাগুড়ি দিয়ে ছাদের ওপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow