ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন। মিছিলের একটি ভিডিও ক্লিপ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, যারা মিছিলে উপস্থিত ছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান। এবিএএম/একিউএফ

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

মিছিলের একটি ভিডিও ক্লিপ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, যারা মিছিলে উপস্থিত ছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

এবিএএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow