ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ফেনীর ফুলগাজীতে মুরগি বোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলগাজী সদর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার জাকিয়া আক্তার (৪০) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুই।
পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালের নেওয়ার পরে আরও একজন নিহত হন। এঘটনায় আহত হন আরও দুইজন।
আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।