ফেনীতে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখলেন হাজারো সমর্থক

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-হাইতির খেলা উপভোগ করতে দুই ঘণ্টার জন্য ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পৌরসভা, পেট্রোল পাম্প, ফাইভ স্টার হোটেল এবং স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে। শনিবার (২০ জুন) ভোরে ফেনী পুরাতন কারাগারের সামনে এভাবেই হাজির হন ১০ হাজারের বেশি ভক্ত। কারণ ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে ব্রাজিলের খেলা দেখবেন। অনেকের হাতে ব্রাজিলের সবুজ ও হলুদ পতাকা। সরেজমিনে দেখা যায়, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থকরা সারাক্ষণ জয়ধ্বনি দিচ্ছেন। তাদের মধ্যে তরুণ বেশি। তবে কিছু তরুণীকেও দেখা গেছে। বিশ্বকাপে ব্রাজিল-হাইতির বিপক্ষে ৩ গোল দিয়ে জয় লাভ করায় বিজয় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। খেলা শেষে ব্রাজিল ভক্ত মো. নাজমুল হক বলেন, ‘বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখতে এসেছিলাম। দুর্দান্ত খেলে প্রিয় দল ব্রাজিল ৩-০ গোলে হাইতিকে হারায়।’ কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘খেলাতো নয় যেন জাদুর ছন্দ। ব্রাজিল যে জাদু দেখালো তা ইতিহাসে অমর হয়ে থাকবে।’ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপ

ফেনীতে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখলেন হাজারো সমর্থক

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-হাইতির খেলা উপভোগ করতে দুই ঘণ্টার জন্য ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পৌরসভা, পেট্রোল পাম্প, ফাইভ স্টার হোটেল এবং স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে।

শনিবার (২০ জুন) ভোরে ফেনী পুরাতন কারাগারের সামনে এভাবেই হাজির হন ১০ হাজারের বেশি ভক্ত। কারণ ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে ব্রাজিলের খেলা দেখবেন। অনেকের হাতে ব্রাজিলের সবুজ ও হলুদ পতাকা।

সরেজমিনে দেখা যায়, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থকরা সারাক্ষণ জয়ধ্বনি দিচ্ছেন। তাদের মধ্যে তরুণ বেশি। তবে কিছু তরুণীকেও দেখা গেছে। বিশ্বকাপে ব্রাজিল-হাইতির বিপক্ষে ৩ গোল দিয়ে জয় লাভ করায় বিজয় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই।

খেলা শেষে ব্রাজিল ভক্ত মো. নাজমুল হক বলেন, ‘বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখতে এসেছিলাম। দুর্দান্ত খেলে প্রিয় দল ব্রাজিল ৩-০ গোলে হাইতিকে হারায়।’

কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘খেলাতো নয় যেন জাদুর ছন্দ। ব্রাজিল যে জাদু দেখালো তা ইতিহাসে অমর হয়ে থাকবে।’

ফেনীতে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখলেন হাজারো সমার্থক

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশে শুক্রবার বিকেলে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা।

শোভাযাত্রাটি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের জেল রোড, ট্রাঙ্ক রোড, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়।

ফেনীতে ব্রাজিল দলের সমর্থক ও তরুণরদের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ব্রাজিল দলের সমর্থক, ফুটবলপ্রেমী তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

আয়োজক ফরিদুল ইসলাম রাহাত বলেন, ‘সবুজ-হলুদ পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি এবং নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। সেই আবেগকে উদ্‌যাপন করতেই এ শোভাযাত্রার আয়োজন।’

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow