ফেনীতে মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনীতে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর দাইয়াবিবি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফেনী-২ আসনের ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। উদ্বোধনের পর রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে। সকালে অফিসে এসে এ দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী বলেন, অফিস উদ্বোধনের পর রাতে সবাই নিজ নিজ বাসায় ফিরে যান। সকালে জানতে পারি অফিসটি ভাঙচুর করা হয়েছে। এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করি। ঈগল প্রতীকের কর্মী আতাউল করিম সজীব বলেন, মজিবুর রহমান মঞ্জুর জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। নির্বাচনী অফিস ভাঙচুর একটি গুরুতর অন্যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ফেনীতে মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনীতে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর দাইয়াবিবি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফেনী-২ আসনের ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। উদ্বোধনের পর রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে। সকালে অফিসে এসে এ দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী বলেন, অফিস উদ্বোধনের পর রাতে সবাই নিজ নিজ বাসায় ফিরে যান। সকালে জানতে পারি অফিসটি ভাঙচুর করা হয়েছে। এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করি।

ঈগল প্রতীকের কর্মী আতাউল করিম সজীব বলেন, মজিবুর রহমান মঞ্জুর জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। নির্বাচনী অফিস ভাঙচুর একটি গুরুতর অন্যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, ঘটনার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে অফিস খোলার পর যারা আতঙ্কিত হয়ে উঠেছে, এই ভাঙচুরই তাদের দিশাহারার প্রমাণ। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ইজ্জতপুরে ঈগল প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়েছি। নির্বাচন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow