ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

ফেনীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাহিরে ঘোরাফেরা, স্কুল-কলেজ ক্যাম্পাসে অবস্থান করা ও চা দোকানে আড্ডা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা তথ্য অফিস ফেনী শহরে মাইকিং করে জনসাধারণকে অবহিত করেছেন।   জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।  সাম্প্রতিক সময়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য বলেছেন জেলা প্রশাসন। জানতে চাইলে জেলা তথ্য অফিসার এস.এম আল আমিন কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের আদেশক্রমে কিশোর অপরাধ দমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনী শহরজুড়ে মাইকিং করছে জেলা তথ্য অফিস।  ফেনীর জেলা প্রশাসক মনিরা হক কালবেলাকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষ

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

ফেনীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাহিরে ঘোরাফেরা, স্কুল-কলেজ ক্যাম্পাসে অবস্থান করা ও চা দোকানে আড্ডা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা তথ্য অফিস ফেনী শহরে মাইকিং করে জনসাধারণকে অবহিত করেছেন।  

জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন। 

সাম্প্রতিক সময়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য বলেছেন জেলা প্রশাসন।

জানতে চাইলে জেলা তথ্য অফিসার এস.এম আল আমিন কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের আদেশক্রমে কিশোর অপরাধ দমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনী শহরজুড়ে মাইকিং করছে জেলা তথ্য অফিস। 

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক কালবেলাকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে। এসব বিষয়ে বিবেচনা করে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow