ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই নির্মাণশ্রমিকের

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তারা উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক নিচে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপরজন উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুজন অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই নির্মাণশ্রমিকের

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তারা উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক নিচে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপরজন উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুজন অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow