ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম নগর পুলিশের কনস্টেবল নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে চট্টগ্রাম নগর পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে ফেনীতে গ্রামের বাড়িতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জাহাঙ্গীর আলমকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীর আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমআরএএইচ/এমকেআর
ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে চট্টগ্রাম নগর পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে ফেনীতে গ্রামের বাড়িতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জাহাঙ্গীর আলমকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীর আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?