ফেনীতে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, এক হাসপাতালকে জরিমানা

ফেনী শহরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) শহরের তিনটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম চালানো হয়। পরিদর্শন শেষে সরকারি বিধি-বিধান ও সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ‘আল আমিন জেনারেল হাসপাতাল’কে জরিমানা করা হয়েছে। ​জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ এস এম সোহরাব আল হোসাইনের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম এই অভিযান পরিচালনা করে। ​অভিযানকালে পরিদর্শনকারী দল প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, নিয়মতান্ত্রিক চিকিৎসা কার্যক্রম এবং সরকারি লাইসেন্সের শর্ত ও বিধি-বিধান অনুসরণের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করেন। এসময় শহরের তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান ঘুরে দেখা হয়। এর মধ্যে আল আমিন জেনারেল হাসপাতালে সরকারি নির্দেশনার নানাবিধ ব্যত্যয় ও মানদণ্ড অর্জনে ব্যর্থতা পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানার আওতায় আনা হয়। ​ অভিযা

ফেনীতে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, এক হাসপাতালকে জরিমানা

ফেনী শহরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) শহরের তিনটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম চালানো হয়। পরিদর্শন শেষে সরকারি বিধি-বিধান ও সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ‘আল আমিন জেনারেল হাসপাতাল’কে জরিমানা করা হয়েছে।

​জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ এস এম সোহরাব আল হোসাইনের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে পরিদর্শনকারী দল প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, নিয়মতান্ত্রিক চিকিৎসা কার্যক্রম এবং সরকারি লাইসেন্সের শর্ত ও বিধি-বিধান অনুসরণের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করেন।

এসময় শহরের তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান ঘুরে দেখা হয়। এর মধ্যে আল আমিন জেনারেল হাসপাতালে সরকারি নির্দেশনার নানাবিধ ব্যত্যয় ও মানদণ্ড অর্জনে ব্যর্থতা পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানার আওতায় আনা হয়।

jagonews24

অভিযান পরিচালনাকারী টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আমির খসরু তারেক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার সজল এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন।

​অভিযান শেষে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আমির খসরু তারেক বলেন, সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে। বেসরকারি চিকিৎসালয়গুলোর সেবার মান ধরে রাখতে এবং লাইসেন্সের শর্ত বজায় রাখতে জেলাজুড়ে এই নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow