ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

ফেনী সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ফেনী ব্যাটালিয়ন এসব শাড়ি জব্দ করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করে।  বিজিবি আরও জানায়, জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।  

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

ফেনী সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ফেনী ব্যাটালিয়ন এসব শাড়ি জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করে। 

বিজিবি আরও জানায়, জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow