ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেনী জেলা কমিটির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘গত ৪ মে ফেনী জেলা যুবদলের কার্যকারিতা স্থগিতাদেশের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল; তা প্রত্যাহার করে কমিটির কার্যক্রম বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ বার্তা প্রেরণ করা হয়েছে।’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলার আসামিদের একজনকে ফেনী পৌর শাখার আওতাধীন একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক করায় এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ কমিটি স্থগিত করা হয়েছিলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে তখন কেন্দ্রীয় যুবদ

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেনী জেলা কমিটির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ৪ মে ফেনী জেলা যুবদলের কার্যকারিতা স্থগিতাদেশের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল; তা প্রত্যাহার করে কমিটির কার্যক্রম বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ বার্তা প্রেরণ করা হয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলার আসামিদের একজনকে ফেনী পৌর শাখার আওতাধীন একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক করায় এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ কমিটি স্থগিত করা হয়েছিলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে তখন কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow