ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ১২ শতাংশ

বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি ফেব্রুয়ারি মাসে আরও কমেছে। গত মাসে ১২ দশমিক ০৩ শতাংশ কমে ৪ দশমিক ৪১ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৫ সালের একই সময়ে ছিল ৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। সোমবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে সামগ্রিক রপ্তানি আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলার হয়েছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। রপ্তানি আয়ের প্রাণশক্তি তৈরি পোশাক খাতের আয় ১৩ দশমিক ২১ শতাংশ কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৩ ছিল৭৩ শতাংশ কমে ২৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। আইএইচও/এএসএ/এমএস/এএসএম

ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ১২ শতাংশ

বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি ফেব্রুয়ারি মাসে আরও কমেছে। গত মাসে ১২ দশমিক ০৩ শতাংশ কমে ৪ দশমিক ৪১ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৫ সালের একই সময়ে ছিল ৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

সোমবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে সামগ্রিক রপ্তানি আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলার হয়েছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের প্রাণশক্তি তৈরি পোশাক খাতের আয় ১৩ দশমিক ২১ শতাংশ কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৩ ছিল৭৩ শতাংশ কমে ২৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

আইএইচও/এএসএ/এমএস/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow