ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ল ট্রাক

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নদীর বোয়ালখালী উপজেলা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। তখন  বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার সময় ট্রাকটির চালক মো. ওসমান (৩৫) মাথায় আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরের সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিল না। এতে চালক মাথায় আঘাত পেলেও ট্রাক থেকে বেরিয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।  ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটির চালক মো. ওসমানকে উদ্ধার করে স্থানীয়রা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওসমান নামে বোয়ালখালী থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় সেলাই দে

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ল ট্রাক

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নদীর বোয়ালখালী উপজেলা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

তখন  বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার সময় ট্রাকটির চালক মো. ওসমান (৩৫) মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরের সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিল না। এতে চালক মাথায় আঘাত পেলেও ট্রাক থেকে বেরিয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। 

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটির চালক মো. ওসমানকে উদ্ধার করে স্থানীয়রা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওসমান নামে বোয়ালখালী থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নিয়ে তিনি নদীতে পড়ে গেছেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow