ফের সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি
সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) ৫টা বেজে ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে, সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না। আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে ৪০ মিনিট বিরতি দেওয়া হলো। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।
সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ৫টা বেজে ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে, সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে।
এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।
স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না। আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে ৪০ মিনিট বিরতি দেওয়া হলো।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।
What's Your Reaction?