ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩
ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ নামে একটি ভুয়া গ্রুপ খুলে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কলেজপাড়া এলাকার সিডিডি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নগরীর হাজিরহাট এলাকার রুহানুর রহমান (২৩), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারিহাট এলাকার শফিক ইসলাম (৩১) এবং কিশোরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকার হিমেল ইসলাম (২২)। অভিযানে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ভুয়া পরিচয়পত্র, ব্যানার, জাল ভিসা ও অফার লেটার, অর্থ গ্রহণের রশিদ, ভুয়া বিমান টিকিটসহ ৩০ সেট বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বিদেশে চাকরি ও ভিসা দেওয়ার নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গো
ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ নামে একটি ভুয়া গ্রুপ খুলে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কলেজপাড়া এলাকার সিডিডি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর হাজিরহাট এলাকার রুহানুর রহমান (২৩), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারিহাট এলাকার শফিক ইসলাম (৩১) এবং কিশোরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকার হিমেল ইসলাম (২২)।
অভিযানে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ভুয়া পরিচয়পত্র, ব্যানার, জাল ভিসা ও অফার লেটার, অর্থ গ্রহণের রশিদ, ভুয়া বিমান টিকিটসহ ৩০ সেট বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।
বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বিদেশে চাকরি ও ভিসা দেওয়ার নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্য যাচাই-বাছাই শেষে ওই বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Costa Group Australia’ নামে একটি ভুয়া পেজ খুলে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসা প্রদানের বিজ্ঞাপন প্রচার করতেন। বিদেশে কর্মসংস্থানের আগ্রহী ব্যক্তিদের টার্গেট করে তারা এ প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। নিজেদের বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করতে তারা অফিসে ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যানার, নেমপ্লেট ও পরিচয়পত্র প্রদর্শন করতেন। পরে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে আগ্রহীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করা হতো। এসব পাসপোর্টে জাল ভিসা সংযুক্ত করে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো।
ডিবির উপকমিশনার বলেন, উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় তারা বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন। তবে তাদের অজান্তেই পাসপোর্টগুলো জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছিল।
উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তারা কতজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
What's Your Reaction?