ফেসবুকে পোস্ট দিয়ে সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দিলেন ইউএনও
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গৌরীপুর পৌর এলাকায় সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দিয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা। রোববার (৮ ফেব্রুয়ারি) ‘Uno Gouripur’ নামক ফেসবুক আইডি থেকে রাত ১১.৫৫ মিনিটে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন- ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, (০৯ ফেব্রুয়ারি) উভয়পক্ষের সম্মতিক্রমে পৌরসভার ভেতর সব রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হলো’। জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর পৌর শহরের মধ্যবাজারস্থ ধানমহালের বটতলায় নির্বাচনী সমাবেশ ডাকেন। একই দিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পৌর শহরের পাটবাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী সমাবেশ ডাকেন। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার রোববার রাতে ফেসবুক আইডি থেকে রাতে পোস্ট দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করার ঘোষণা দেন। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা বলেন, নির্বাচন ঘিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয়পক্ষের সাথে আলোচনা করে পৌরসভার ভেতরে সভা-সমাবে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গৌরীপুর পৌর এলাকায় সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দিয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।
রোববার (৮ ফেব্রুয়ারি) ‘Uno Gouripur’ নামক ফেসবুক আইডি থেকে রাত ১১.৫৫ মিনিটে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেন- ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, (০৯ ফেব্রুয়ারি) উভয়পক্ষের সম্মতিক্রমে পৌরসভার ভেতর সব রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হলো’।
জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর পৌর শহরের মধ্যবাজারস্থ ধানমহালের বটতলায় নির্বাচনী সমাবেশ ডাকেন। একই দিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পৌর শহরের পাটবাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী সমাবেশ ডাকেন।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার রোববার রাতে ফেসবুক আইডি থেকে রাতে পোস্ট দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করার ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা বলেন, নির্বাচন ঘিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয়পক্ষের সাথে আলোচনা করে পৌরসভার ভেতরে সভা-সমাবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?