ফেসবুকে মারধরের ভিডিও, স্ব-প্রণোদিত হয়ে আদালতের মামলা

বরগুনার বেতাগী উপজেলায় এক কিশোরকে নির্মমভাবে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্ব-প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে ঘটনা তদন্ত করে ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেতাগী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন। রাতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। আদালতের আদেশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) এমকিউ রেজা টু ডট জিরো নামে আইডিতে পোস্ট করা মরধরের একটি ভিডিও আদালতের নজরে আসে। পরে ওই পোস্ট ও ভিডিও পর্যালোচনা করে আদালত জানতে পারেন, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের সৃঙ্খলা নামক এলাকার বাসিন্দা খোকনের ছেলে রেজা তার সহপাঠী রাব্বীর ছোট ভাইকে (অগ্যাতনামা) রাজনৈতিক সিনিয়র ও জুনিয়র বিরোধের জেরে নির্মমভাবে মারধর করে। ভুক্তভোগীর শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান। নির্যাতনের শিকার ভুক্তভোগী রক্তাক্ত হয়েছেন মর্মে প্রতীয়মান হয়েছে বলেও আদেশে উ

ফেসবুকে মারধরের ভিডিও, স্ব-প্রণোদিত হয়ে আদালতের মামলা

বরগুনার বেতাগী উপজেলায় এক কিশোরকে নির্মমভাবে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্ব-প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে ঘটনা তদন্ত করে ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেতাগী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন। রাতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) এমকিউ রেজা টু ডট জিরো নামে আইডিতে পোস্ট করা মরধরের একটি ভিডিও আদালতের নজরে আসে। পরে ওই পোস্ট ও ভিডিও পর্যালোচনা করে আদালত জানতে পারেন, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের সৃঙ্খলা নামক এলাকার বাসিন্দা খোকনের ছেলে রেজা তার সহপাঠী রাব্বীর ছোট ভাইকে (অগ্যাতনামা) রাজনৈতিক সিনিয়র ও জুনিয়র বিরোধের জেরে নির্মমভাবে মারধর করে। ভুক্তভোগীর শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান। নির্যাতনের শিকার ভুক্তভোগী রক্তাক্ত হয়েছেন মর্মে প্রতীয়মান হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, ভিডিওতে মারধরের ওই ঘটনায় জনশৃঙ্খলা নষ্টসহ ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠিত হতে পারে বলে প্রতীয়মান হয়। ফলে অপরাধ সংগঠিত করার প্রাথমিক সত্যতা থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে স্ব-প্রনোদিত হয়ে আমলে গ্রহণ করা এখতিয়ারসম্পন্ন। তবে এ ঘটনায় অভিযুক্তদের পূর্ণাঙ্গ পরিচয় এবং ভুক্তভোগীর শরীরের আঘাত সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। এ ছাড়াও ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেটসহ সাক্ষীদের পরিচয় সম্পর্কেও আদালত অবগত নয়। এ কারণে ঘটনা সম্পর্কে তদন্ত প্রয়োজন বলে মনে করেন আদালত। পরে ভাইরাল ওই ভিডিওতে থাকা অভিযুক্তদের অপরাধ সম্পর্কে তদন্ত করে আগামী ১৬ আগস্টের মধ্যে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জাগো নিউজকে বলেন, ভিডিওতে সংগঠিত মারধরের বিষয়ে আদালতের একটি আদেশ পেয়েছি। আদলতের নির্দেশনা অনুযায়ী আইনি কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুল আহাদ অনিক/এএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow