ফেসবুক থেকে সংগৃহীত অর্থে সিরাজগঞ্জে ৩৫০টি পরিবার পেল ঈদ বাজার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৩৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার উপহার বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। বেলকুচি উপজেলার সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বাজার বিতরণ করা হয়। এ সময় অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, মুরগিসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এবং বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদসহ প্রমুখ।

ফেসবুক থেকে সংগৃহীত অর্থে সিরাজগঞ্জে ৩৫০টি পরিবার পেল ঈদ বাজার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৩৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার উপহার বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

বেলকুচি উপজেলার সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বাজার বিতরণ করা হয়। এ সময় অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, মুরগিসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এবং বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদসহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow