ফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ ফেসবুকে তার নামে তৈরি একাধিক ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা হচ্ছে। তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে। এ নিয়ে তিনি চরম বিরক্তি, বিব্রতবোধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, এতে করে তার সুনাম নষ্ট হচ্ছে। মৌ স্পষ্টভাবে জানিয়েছেন, ফেসবুকে তার একটি একক ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে যার নাম ‘সাদিয়া ইসলাম’। কিন্তু ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে কোনো আইডি বা পেজ নেই। ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই।আরও পড়ুনঅবশেষে জানা গেল সিয়ামের নতুন নায়িকার পরিচয়ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা তিনি বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।’ মৌ আরও জানিয়েছেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ

ফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ ফেসবুকে তার নামে তৈরি একাধিক ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা হচ্ছে। তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে।

এ নিয়ে তিনি চরম বিরক্তি, বিব্রতবোধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, এতে করে তার সুনাম নষ্ট হচ্ছে।

মৌ স্পষ্টভাবে জানিয়েছেন, ফেসবুকে তার একটি একক ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে যার নাম ‘সাদিয়া ইসলাম’। কিন্তু ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে কোনো আইডি বা পেজ নেই। ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই।

আরও পড়ুন
অবশেষে জানা গেল সিয়ামের নতুন নায়িকার পরিচয়
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা

তিনি বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।’

মৌ আরও জানিয়েছেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে তিনি সতর্ক করেছেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।’

১৯৯০ দশক থেকে দেশের বিনোদনাঙ্গনে সক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মৌ তুলনামূলকভাবে কম সক্রিয়। তবে তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে চলমান ভুয়া তৎপরতায় ক্ষুব্ধ হয়ে তিনি জানিয়েছেন, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে তিনি আইনিভাবে আরও কঠোর অবস্থান নেবেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow