ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে দলীয় লোকজনদের অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ খাতকে চুরির ভাণ্ডারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাংলাদেশসহ সারা পৃথিবী সমস্যার সম্মুখীন। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। আশাকরি শিগ্‌গিরই এই অবস্থা থেকে কাটিয়ে উঠবো। আমরা এখন সোলার বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছি। ইনভেস্টরদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদন করে আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে পারবো।’ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি তিনি আরও বলেন, ‘মাছ নিরাপদ আমিষের মধ্যে একটি। বর্তমান সরকার নদী খাল খননের মাধ্যমে মাছ উৎপাদনের সুযোগ তৈরি করেছে। নদীর পাড়ে আমরা গাছের পাশাপাশি বিন্যা ঘাস রোপণ করবো।’ এছাড়া বলেন, ‘সার তেলেসমাতি শুরু হয়েছে। আওয়ামী লীগের সময়ের ডিলার কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমি প্রশাসনকে বল

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে দলীয় লোকজনদের অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ খাতকে চুরির ভাণ্ডারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাংলাদেশসহ সারা পৃথিবী সমস্যার সম্মুখীন। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। আশাকরি শিগ্‌গিরই এই অবস্থা থেকে কাটিয়ে উঠবো। আমরা এখন সোলার বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছি। ইনভেস্টরদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদন করে আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে পারবো।’

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি

তিনি আরও বলেন, ‘মাছ নিরাপদ আমিষের মধ্যে একটি। বর্তমান সরকার নদী খাল খননের মাধ্যমে মাছ উৎপাদনের সুযোগ তৈরি করেছে। নদীর পাড়ে আমরা গাছের পাশাপাশি বিন্যা ঘাস রোপণ করবো।’

এছাড়া বলেন, ‘সার তেলেসমাতি শুরু হয়েছে। আওয়ামী লীগের সময়ের ডিলার কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমি প্রশাসনকে বলবো যারাই সার নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা নতুন করে ডিলার নিয়োগের কথা বলেছি।’

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালিতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow