ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখালো সেনেগাল!

বল দখল প্রায় সমানে সমান। সেনেগালের ৫ শটের একটি অন টার্গেট, ফ্রান্সের এক শট লক্ষ্যেই ছিল না। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও হট ফেবারিট ফ্রান্সের বিপক্ষে উল্টো দাপট দেখিয়েছে সেনেগালই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের প্রায় ২০ মিনিটের কাছাকাছি গিয়ে প্রথম শট নিতে পারে ফ্রান্স। এর আগে একটি শট নিয়েছিল সেনেগালও। তবে কোনোটাই গোল হওয়ার মতো ছিল না। ২৫ মিনিটে কপালগুণে বেঁচে যায় ফ্রান্স। সেনেগালের ডিওফ অসাধারণ একটি থ্রু পাস বাড়িয়ে দেন জ্যাকসনের দিকে। একাই এগিয়ে গিয়ে তিনি কঠিন কোণ থেকে বাঁ পায়ের শট নেন। বলটি পোস্টে লেগে গোলরক্ষক মেইনানের গায়ে প্রতিহত হয়ে কর্নারের বিনিময়ে মাঠের বাইরে চলে যায়। অল্পের জন্য বেঁচে যায় ফ্রান্স! তবে পরের কর্নার থেকে কোনো বিপদ তৈরি করতে পারেনি সেনেগাল। ৪০ মিনিটে আরেকটি সুযোগ পায় সেনেগাল। তবে ৩০ গজ দূর থেকে সাদিও মানের শটটি সরাসরি ফরাসি গোলরক্ষক মেইগনানের হাতে পড়ে। প্রথমার্ধে যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সের মাঝখানে পাস পেয়েও বল উপরে মেরে দেন মানে। ফলে গোলশূন্যই থাকে প্রথমার্ধ। এমএমআর      

ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখালো সেনেগাল!

বল দখল প্রায় সমানে সমান। সেনেগালের ৫ শটের একটি অন টার্গেট, ফ্রান্সের এক শট লক্ষ্যেই ছিল না। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও হট ফেবারিট ফ্রান্সের বিপক্ষে উল্টো দাপট দেখিয়েছে সেনেগালই।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের প্রায় ২০ মিনিটের কাছাকাছি গিয়ে প্রথম শট নিতে পারে ফ্রান্স। এর আগে একটি শট নিয়েছিল সেনেগালও। তবে কোনোটাই গোল হওয়ার মতো ছিল না।

২৫ মিনিটে কপালগুণে বেঁচে যায় ফ্রান্স। সেনেগালের ডিওফ অসাধারণ একটি থ্রু পাস বাড়িয়ে দেন জ্যাকসনের দিকে। একাই এগিয়ে গিয়ে তিনি কঠিন কোণ থেকে বাঁ পায়ের শট নেন।

বলটি পোস্টে লেগে গোলরক্ষক মেইনানের গায়ে প্রতিহত হয়ে কর্নারের বিনিময়ে মাঠের বাইরে চলে যায়। অল্পের জন্য বেঁচে যায় ফ্রান্স! তবে পরের কর্নার থেকে কোনো বিপদ তৈরি করতে পারেনি সেনেগাল।

৪০ মিনিটে আরেকটি সুযোগ পায় সেনেগাল। তবে ৩০ গজ দূর থেকে সাদিও মানের শটটি সরাসরি ফরাসি গোলরক্ষক মেইগনানের হাতে পড়ে। প্রথমার্ধে যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সের মাঝখানে পাস পেয়েও বল উপরে মেরে দেন মানে। ফলে গোলশূন্যই থাকে প্রথমার্ধ।

এমএমআর

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow