ফ্রান্সে ভূমিকম্প অনুভূত
ফ্রান্সে মঙ্গলবার স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ২.২।
ইএমএসসি’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ঘটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৩৭ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ফ্রান্সের কাঁ শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং সুরদেভাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৮ কিলোমিটার।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়নি।