ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষে আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। হারলেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। এমনই এক হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। এছাড়া টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপেও ম্যাচটি দেখা যাবে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন করে জানিয়েছে, নির্ধারিত সময়ে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.২ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ। দুই দলের অতীত লড়াইয়ের রেকর্ডও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে একমাত্র দেখায়ও জয় ছি

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষে আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। হারলেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। এমনই এক হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। এছাড়া টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপেও ম্যাচটি দেখা যাবে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন করে জানিয়েছে, নির্ধারিত সময়ে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.২ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ।

দুই দলের অতীত লড়াইয়ের রেকর্ডও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে একমাত্র দেখায়ও জয় ছিল ফ্রান্সের। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা।

তবে ফুটবলে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। এবারের বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম হয়েছে। তাই দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোও যে ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow