ফ্রিজে রাখা বাসি ভাত দিয়ে তৈরি করুন বিকেলের দারুণ নাস্তা
ফ্রিজে রাখা বাসি ভাত অনেক সময়ই অবহেলায় পড়ে থাকে, আর শেষ পর্যন্ত তা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ সামান্য কিছু উপকরণ যোগ করলেই এই বাসি ভাত দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও মচমচে নাস্তা। বিকেলের চায়ের আড্ডা হোক বা পরিবারের জন্য ঝটপট কিছু বানানোর পরিকল্পনা-বাসি ভাতের পাকোড়া হতে পারে চমৎকার একটি বিকল্প। জেনে নিন কীভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করবেন এই মুখরোচক নাস্তা। আরও পড়ুন লাঞ্চ বা বিকেলের নাসতায় রাখতে পারেন কাঁচকি মাছের বড়া উপকরণ ভাত ২ কাপ পেঁয়াজ কুচি ১টি কাঁচামরিচ কুচি পছন্দমতো ডিম ১টি ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো বেসন ২ টেবিল চামচ হলুদের গুঁড়া সামান্য তেল ভাজার জন্য আরও পড়ুন অল্প সময়েই বানিয়ে নিন মোচার চপ যেভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে বাসি ভাতের সঙ্গে ডিম ও বেসন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে যোগ করুন কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া। সব উপকরণ একসঙ্গে মেখে মিশ্রণ তৈরি করুন। এদিকে কড়াইয়ে তেল গরম করুন, তবে খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়-তাহলে পাকোড়া দ্রুত পুড়ে যেতে পা
ফ্রিজে রাখা বাসি ভাত অনেক সময়ই অবহেলায় পড়ে থাকে, আর শেষ পর্যন্ত তা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ সামান্য কিছু উপকরণ যোগ করলেই এই বাসি ভাত দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও মচমচে নাস্তা।
বিকেলের চায়ের আড্ডা হোক বা পরিবারের জন্য ঝটপট কিছু বানানোর পরিকল্পনা-বাসি ভাতের পাকোড়া হতে পারে চমৎকার একটি বিকল্প। জেনে নিন কীভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করবেন এই মুখরোচক নাস্তা।
উপকরণ
- ভাত ২ কাপ
- পেঁয়াজ কুচি ১টি
- কাঁচামরিচ কুচি পছন্দমতো
- ডিম ১টি
- ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- বেসন ২ টেবিল চামচ
- হলুদের গুঁড়া সামান্য
- তেল ভাজার জন্য

অল্প সময়েই বানিয়ে নিন মোচার চপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে বাসি ভাতের সঙ্গে ডিম ও বেসন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে যোগ করুন কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া। সব উপকরণ একসঙ্গে মেখে মিশ্রণ তৈরি করুন।
এদিকে কড়াইয়ে তেল গরম করুন, তবে খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়-তাহলে পাকোড়া দ্রুত পুড়ে যেতে পারে। তেল উপযুক্ত তাপমাত্রায় পৌঁছালে মিশ্রণ থেকে অল্প অল্প করে পাকোড়ার আকারে তেলে ছাড়ুন। মাঝারি আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এরপর পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?
