ফ্রুটব্যাগিং শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমলো
রপ্তানিযোগ্য ফল উৎপাদনে ব্যবহৃত ফ্রুটব্যাগ আমদানির ক্ষেত্রে সুবিধা দিচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটে এসব ব্যাগের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে প্রান্তিক নারী উদ্যোক্তা এবং কুটির ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিরাপদ ও রপ্তানিযোগ্য ফল উৎপাদনে ব্যবহৃত ফ্রুটব্যাগ (Fruitbag) উৎপাদনের প্রধান কাঁচামাল Bio Degradable ‘কম্পোজিট পেপার’ (Composite Paper) আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ করার প্রস্তাব করছি। এনএইচ/এমএমকে
রপ্তানিযোগ্য ফল উৎপাদনে ব্যবহৃত ফ্রুটব্যাগ আমদানির ক্ষেত্রে সুবিধা দিচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটে এসব ব্যাগের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় তিনি বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে প্রান্তিক নারী উদ্যোক্তা এবং কুটির ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিরাপদ ও রপ্তানিযোগ্য ফল উৎপাদনে ব্যবহৃত ফ্রুটব্যাগ (Fruitbag) উৎপাদনের প্রধান কাঁচামাল Bio Degradable ‘কম্পোজিট পেপার’ (Composite Paper) আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ করার প্রস্তাব করছি।
এনএইচ/এমএমকে
What's Your Reaction?