ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কায়সারকে খুন করে ফ্লাইওভারে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নিহত কাউসার আহমেদ (২৭) আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।  পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আবু কাউসারের মরদেহ উদ্ধার করি। মারা যাওয়া যুবক ওই এলাকার একটি কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তিনি আরও বলেন, হত্যার অভিযোগ সঠিক নয়। কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও আমরা ঘটনা তদন্ত করে দেখছি। ওসি নুরুল আবছার বলেন, আমরা মারা যাওয়া যুবকের লাশের ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অ

ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কায়সারকে খুন করে ফ্লাইওভারে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নিহত কাউসার আহমেদ (২৭) আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।  পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আবু কাউসারের মরদেহ উদ্ধার করি। মারা যাওয়া যুবক ওই এলাকার একটি কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তিনি আরও বলেন, হত্যার অভিযোগ সঠিক নয়। কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও আমরা ঘটনা তদন্ত করে দেখছি। ওসি নুরুল আবছার বলেন, আমরা মারা যাওয়া যুবকের লাশের ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow